| বঙ্গাব্দ
ad728
ad728

সীমান্তে আলো নিভতেই সন্দেহ, বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ হলো পুশ-ইনের চেষ্টা

রিপোর্টারের নামঃ সোহেল আহমদ রানা
  • আপডেট টাইম : 04-07-2026 ইং
  • 1135 বার পঠিত
সীমান্তে আলো নিভতেই সন্দেহ, বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ হলো পুশ-ইনের চেষ্টা
ছবির ক্যাপশন: সীমান্তে আলো নিভতেই সন্দেহ, বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ হলো পুশ-ইনের চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গতকাল শুক্রবার রাতে আলো নিভিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় রাতভর উত্তেজনা বিরাজ করে।


স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত পৌনে ১০টার দিকে সীমান্তের ওপারে হঠাৎই নিরাপত্তা বাতি নিভিয়ে দেয় বিএসএফ। এ ঘটনায় সন্দেহের সৃষ্টি হলে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়। পরে পাঁচ শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন। একই সময়ে বিজিবিও ঘটনাস্থলে অবস্থান নেয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় SarBD IT